ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা করলে পাল্টা জবাব পাবে

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানে হামলা করলে তেহরান পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। রবিবার (৪ মে) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর হুতি বিদ্রোহী ও ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। এরপরই এমন পাল্টা হুমকি দিলো ইরান।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যদি এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইহুদিবাদী সরকার (ইসরায়েল) শুরু করে, তাহলে ইরান তাদের স্বার্থ, ঘাঁটি এবং বাহিনীকে লক্ষ্যবস্তু করবে-সেটি যেখানেই হোক এবং যখনই প্রয়োজন মনে করে করবে।

রবিবার ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি। এরপরই হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেন, হুতি বিদ্রোহীদের ও ইরানকেও এই হামলার পরিণতি ভোগ করতে হবে।

সামাজিক মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে নেতানিয়াহু বলেন, অতীতেও ইরানের সমর্থনপুষ্ট (হুতি) বিদ্রোহীদের বিরুদ্ধে ‘ব্যবস্থা নিয়েছে’ ইসরায়েল এবং ভবিষ্যতেও উপযুক্ত ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, এক দফায় এই (প্রতিশোধমূলক) পদক্ষেপ নেয়া হবে না, বরং বেশ কয়েক দফায় (প্রতিশোধ) নেয়া হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইসরায়েলি নেতা।

পরবর্তীতে এক্সে দেয়া পোস্টে নেতানিয়াহু বলেন, হুতিদের হামলা ইরান থেকে এসেছে। নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নেয়া সময় ও অবস্থানে ইরানকে জবাব দেবে ইসরায়েল। তবে নেতানিয়াহুর দাবি উড়িয়ে দিয়ে নাসিরজাদেহ বলেন, ইয়েমেনের হুতিরা হামলা করার সিদ্ধান্ত নিজেরা নেয়।

সংবাদমাধ্যম আল জাজিরার যাচাইকৃত ছবি এবং ফুটেজ অনুসারে, রবিবার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমানবন্দরের সীমানায় আঘাত হানে।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে, যদিও এটিকে বাধা দেয়ার চেষ্টা করা হয়েছিল। এ ক্ষেপণাস্ত্র হামলায় আটজন আহতও হয়েছেন বলে জানিয়েছে প্যারামেডিকেরা।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা