আন্তর্জাতিক

ইয়েমেন যুদ্ধে অংশ নিতে সৌদি আরবে হাজারাধিক সুদান সেনা

আন্তর্জাতিক ডেস্ক : সুদান থেকে এক হাজারের বেশি সেনাকে সৌদি আরবে পাঠানো হয়েছে এবং চূড়ান্তভাবে তাদেরকে ইয়েমেন যুদ্ধে মোতায়েন করা হবে। এর আগে সুদান ঘোষণা করেছিল যে, তারা ইয়েমেন সংঘাত থেকে নিজেদের সেনা সরিয়ে নেবে। কিন্তু নতুন করে সেনা মোতায়েন করে সেই ঘোষণা থেকে সরে গেল।

সৌদি আরবের বেসরকারি কয়েকটি সূত্রের বরাত দিয়ে মিডিল ইস্ট আই অনলাইন নিউজ পোর্টাল শুক্রবার জানিয়েছে, ১০১৮ জন সুদানি সেনা কর্মকর্তা এবং সিপাহী সৌদি আরবের জিজান শহরে পৌঁছেছে। গত ২২ সেপ্টেম্বর তারা সমুদ্রপথে সুদান থেকে সৌদি আরব পৌঁছায়।

এছাড়া, দুটি বিমানে করে সুদান থেকে সেনা বহন করে সৌদি আরবের নাজরান বিমানবন্দরে নামানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, জিজান প্রদেশ পৌঁছানোর একদিন আগে নাজরান প্রদেশ সুদানের সেনা আনা হয়।

প্রথম বিমানে ১২৩ জন এবং দ্বিতীয় বিমানে ১২৮ জন সুদানের সেনা আনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। গত ডিসেম্বর মাসে সুদানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুক বলেছিলেন, ইয়েমেনে মোতায়েন সুদানি সেনা সংখ্যা ১৫ হাজার থেকে কমেয় পাঁচ হাজারে নামানো হয়েছে। তারাই এখন নতুন করে সেনা মোতায়েন করল।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে। গরিব এই দেশটির বিরুদ্ধে সামরিক আগ্রাসনে যোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর ও সুদান।

সূত্র : পার্স টুডে

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা