সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকা ডুবি, নিখোঁজ ১০০

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন অন্তত ১০০ জন।

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ১৬

স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঘটেছে এই ঘটনা।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় প্রশাসনসূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় মকওয়া রাজ্যের নাইজার নদী পাড়ি দেওয়ার সময় ডুবে গেছে যাত্রীবাহী সেই নৌকাটি। স্থানীয়ভাবে তৈরি কাঠের তৈরি সেই নৌকার যাত্রী ধারনের ক্ষমতা যেখানে ছিল ১০০ জন, সেখানে নৌকার মাঝি ও তার সহকারীরা প্রায় ৩০০ যাত্রী তুলেছিলেন। অতিরিক্ত যাত্রীর চাপে মাঝনদীতে যাওয়ার পর পরই ডুবে গেছে নৌকাটি।

নাইজেরিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তর (এনএসইএমএ) কেন্দ্রীয় শাখার মুখপাত্র আবদুল্লাহি বাবা-আরাহ জানান, নৌকাডুবির পর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে ১৫০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, সেই সঙ্গে মৃত ‍অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৫০ জনকে, কিন্তু বাকিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

মকওয়ার নৌ ব্যবসায়ী সমিতির সভাপতি ইসমাইলিয়া ওমরের বলেন, নিখোঁজদের সবার সন্ধান পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখন নাইজেরিয়ায় বর্ষাকাল চলছে। নদ-নদীগুলোতে পানির যে স্রোত, তাতে এখন নিখোঁজদের সন্ধান পাওয়া প্রায় অসম্ভব।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা