সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জন নিহত হয়েছেন। আহত আরও ৮৫ লেবানিজ।

আরও পড়ুন : লেবাননের হামলায় ৪ ইসরাইলি সেনা নিহত

বুধবার (২ অক্টোবর) ফের বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। খবর আলজাজিরার।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কিছুক্ষণ আগে মধ্য লেবাননে ইসরাইলি হামলায় অন্তত দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বৈরুতের উপকণ্ঠে এবং বেকা, বালবেক-হারমেল ইসরাইলি হামলায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

রাতভর রাজধানী বৈরুতে তাণ্ডব চালিয়েছে ইসরাইলি বাহিনী। ছুঁড়েছে একের পর এক বোমা। সেন্ট্রাল বৈরুতে বেসামরিক ভবনে চালানো হয়েছে বিমান হামলা। চলমান আগ্রাসনে দ্বিতীয়বারের মতো টার্গেট হলো এলাকাটি।

লেবানন বলছে, রাতভর হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৮। এদিকে, স্থল অভিযানে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে ইসরাইলি সেনাদের। বুধবার একদিনে, আট সেনা হারিয়েছে দেশটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা