সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভে দমনপীড়নের অভিযোগে ১১ মার্কিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান।

আরও পড়ুন : গাজায় প্রাণহানি ৩৮ হাজার ছুঁইছুঁই

বুধবার (৩ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানিয়েছে।

ইরান বলছে, নিষেধাজ্ঞার আওতায় আনা মার্কিন পুলিশ কর্মকর্তারা ইরানি অর্থ ব্যবস্থা ও ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবেন না। তাদের সম্পদ জব্দ করা হবে এবং তাদেরকে ইরানে প্রবেশের ভিসা দেওয়া হবে না।

আরও পড়ুন : আসামে বন্যা, নিহত ৩৫

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল।

ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ৮৪ হাজারের বেশি মানুষ। এছাড়াও নিখোঁজ রয়েছেন কয়েক হাজার গাজাবাসী।

আরও পড়ুন : ভারতে পদদলিত হয়ে ৮৭ জনের মৃত্যু

চলমান এ গণহত্যা শুরুর পরপরই এর প্রতিবাদে বিক্ষোভে নামে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর হাজার হাজার শিক্ষার্থী। কিন্তু সেই শান্তিপূর্ণ বিক্ষোভে দমনপীড়ন চালায় পুলিশ-প্রশাসন।

টেক্সাস, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, উটাহ, ভার্জিনিয়া, নিউ মেক্সিকো, নিউ জার্সি, কানেক্টিকাট ও লুজিয়ানার ক্যাম্পাসগুলো থেকে কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের হামলায় গুরুতর আহত হয় অসংখ্য শিক্ষার্থী ও শিক্ষক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা