সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

তাপপ্রবাহে রাজস্থানে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে টানা তাপপ্রবাহ ও অসহনীয় গরমে ৯ জনের মৃত্যু হয়েছে। হিটস্ট্রোক ও গরমজনিত অসুস্থতায় তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম।

আরও পড়ুন : ভিয়েতনামে অগ্নিকান্ডে ১৪ জন নিহত

বৃহস্পতিবার যেদিন এই সংবাদটি প্রকাশিত হয় বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমে, সেদিন রাজস্থানের বারমার শহরের তাপমাত্রা পৌঁছেছিল রেকর্ড ৪৮ ডিগ্রি সেলসিয়াসে।

রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তারা জানান, যে ৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো— তাদের সবার মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছেন তারা। কর্মকর্তাদের মতে, তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত নিশ্চিত করে বলার উপায় নেই যে গরমের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৫০

প্রসঙ্গত, চলতি বছর গ্রীষ্মের শুরু থেকে ব্যাপক তাপপ্রবাহ বয়ে চলেছে রাজধানী নয়াদিল্লিসহ ভারতের অধিকাংশ রাজ্যে। গত বেশ কিছুদিন ধরে নয়াদিল্লির তাপমাত্রা ৪২ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

এই গরমের মধ্যেই দেশজুড়ে চলছে ভারতের পার্লামেন্ট লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। গতকাল বৃহস্পতিবার যেদিন নয়াদিল্লিতে ভোটগ্রহণ চলছিল, সেদিন রাজধানীর তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা