সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভিয়েতনামে অগ্নিকান্ডে ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি ছোট অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন এবং এছাড়া আহত হয়েছে আরও ৩ জন।

আরও পড়ুন: ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৫০

বৃহস্পতিবার (২৩ মে) মধ্যরাত ১২টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভিয়েতনাম নিউজ এজেন্সি জানান, স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিট পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও ৩ জন। দুর্ঘটনার সময় ওই অ্যাপার্টমেন্টে ঠিক কতজন অবস্থান করছিলেন সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে আগুন লাগার এক ঘণ্টা পরেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল ইতালির নেপলস

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করছে। এছাড়া জীবিতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন দমকল কর্মীরা। তারা এক বৃদ্ধ নারীকে উদ্ধার করেছেন এবং আরও ৪ জনকে সেখান থেকে বের করে আনা হয়।

প্রসঙ্গত, তার আগে, ২০১৮ সালে হো চি মিন শহরে একটি বহুতল ভবনে আগুন লেগে ১৩ জন মারা যান। ২০১৬ সালে হ্যানয়ে একটি কারাওকে ভেন্যুতে অগ্নিকাণ্ডে প্রাণ হারান আরও ১৩ জন। এভাবে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশটিতে অগ্নিনিরাপত্তার মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা