ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

আরও ৯ জনের মৃত্যু, ভর্তি ৪৫৯

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৯ জন ডেঙ্গু রোগী।

আরও পড়ুন: মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টার অবরোধ

রোববার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৮৬ জন ঢাকার এবং ৩৭৩ জন অন্যান্য বিভাগের।

বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২২৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৫৮০ জন এবং ১৭১১ জন ঢাকার বাইরে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ২৩২ জন। এ সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৩ হাজার ২৮০ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৬৬১ জন মারা গেছেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের যৌথসভা কাল

এ বছরের জানুয়ারি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে ২ জনের মৃত্যু হয়। মার্চে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা না ঘটলেও এপ্রিল ও মে মাসে ২ জন করে মারা যায়।

জুন মাসে এসে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করে। সে মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়। জুলাইয়ে ডেঙ্গুতে প্রাণ হারায় ২০৪ জন। এরপর আগস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ এবং নভেম্বরে ২৭৪ জন মারা যান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা