ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

একদিনে আরও ৭ মৃত্যু, ভর্তি ৮৭৭ 

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৭৭ জন ডেঙ্গু রোগী।

আরও পড়ুন: তফসিল পেছানোর সুযোগ নেই

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৪ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৩ জন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ৩৪৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯০৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ২৫৭১ জন।

আরও পড়ুন: উত্তরাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ৩ লাখ ১১ হাজার ৮৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৭ হাজার ৮৩৬ জন, ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৪ হাজার ৫৫ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৬ হাজার ৭৯০ জন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৫ হাজার ৯৯১ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৭ হাজার ৯৯ জন।

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৬২২ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা