ছবি: সংগৃহীত
জাতীয়

তফসিল পেছানোর সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক: আজ বিকেল ৪ টায় নির্বাচনের মনোনয়ন দাখিলের সময় শেষ হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, তফসিল পুনর্নির্ধারণ বা পেছানোর কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মলনে তিনি এ কথা বলেন।

ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, আপনারা জানেন, আজ বিকেল ৪ টায় মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হয়েছে। তাই কমিশন মনে করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সময় সীমা বর্ধিতকরণের কোনো সুযোগ নেই।

প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। শুক্রবার (১ ডিসেম্বর) কয়টি দল কোন আসনে মোট কতজন প্রার্থী অংশগ্রহণ করছে, তা বিস্তারিত জানাতে পারবো।

আরও পড়ুন: উত্তরাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে

এ সময় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সাক্ষাৎ করেছিলেন। আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) মহোদয় সামগ্রিক বিষয় অবহিত করেছেন।

ইসির এ মুখপাত্র জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কমিশনের নির্দেশনার বিষয়ে জেনে নিয়েছেন। পরবর্তীতে সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবেন।

তিনি বলেন, কিছু প্রার্থী কোনো কোনো জায়গায় আচরণবিধি ভঙ্গ করায় আমাদের নির্বাচনী অনুসন্ধান কমিটি তাদের তলব করেছে। রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কাজ করছেন। তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন: মনোনয়ন জমার শেষ দিন আজ

এরই মধ্যে সময় শেষ হয়েছে। তবে বেশ কয়েকটি দল এখনো মনোনয়নপত্র জমা দেয়নি। সেসব দলের আর কোনো সুযোগ আছে কি না- এমন প্রশ্নে ইসি সচিব বলেন, সময়সীমা অতিক্রম হয়েছে। সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই।

বিএনপি ছাড়াই কি নির্বাচন হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এটা আপনারা বুঝে নেন।

উল্লেখ্য, ভোটের ৫২ দিন আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী, ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

আরও পড়ুন: বিএনপি পশ্চিমাদের দিকে তাকিয়ে থাকে

মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১-৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়। প্রচারের জন্য সময় রয়েছে ১৯ দিন। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ হবে। অর্থাৎ ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা