ছবি: সংগৃহীত
জাতীয়

মনোনয়ন জমার শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের কাছে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ।

আরও পড়ুন: বাগেরহাটের ৭ জনের মৃত্যুদণ্ড

নির্বাচন কমিশন তফসিলে কোনো পরিবর্তন না আনলে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪ টার পর আর কারো প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না।

এ নির্বাচনে মোট কতটি নিবন্ধিত দলের কত জন প্রার্থী অংশ নিতে চাচ্ছেন, সে হিসাবও আজ দিন শেষে ধারণা পাওয়া যেতে পারে। আগামী ১-৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে।

আরও পড়ুন: জিপিওতে বাসে আগুন

রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা যাবে ৬-৯ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। প্রচার চালানো যাবে ৫ জানুয়ারি সকাল ৮ টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, এবারের নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ২৮ টি দল। এ ২৮ টি দল নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে, তাদের দলের কার স্বাক্ষরে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ বিষয়ে গতকাল সন্ধ্যায় বলেন, আমরা বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত ২৮ টি দলের চিঠি পেয়েছি।

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সে সময় নিবন্ধিত ৩৯ টি রাজনৈতিক দলই অংশ নিয়েছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা