সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ১১, হাসপাতালে ভর্তি ২৯০৫

নিজস্ব প্রতিনিধি: শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘন্টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৯০৫ জন রোগী।
ঢাকার ভেতর ভর্তি হয়েছেন মোট ১০৪২ জন, ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৮৮৩ জন। একইসাথে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

আরও পড়ুন: ফেনীর স্বপন মিয়াজি সভাপতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে এ সময়ে মোট ৯ হাজার ৭৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট ৪ হাজার ৩৩৫ জন ও অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে মোট ৫ হাজার ৩৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় ৮৫ হাজার ৪১১ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঢাকার মধ্যে ৪২ হাজার ৭৪৬ জন ও ঢাকার বাইরে মোট ৪২ হাজার ৬৬৫ জন।

আরও পড়ুন: রেল থেকে পড়ে যুবক নিহত

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৭৫ হাজার ২৮০ জন। ঢাকায় মোট ৩৮ হাজার ১০৪ জন ও ঢাকার বাইরে মোট ৩৭ হাজার ১৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চলতি বছর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন মোট ৩৯৮ জন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা