স্বাস্থ্য

আরও ৯ প্রাণহানি, হাসপাতালে ২০৬৪

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু দাঁড়াল ৩৭৩ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৬ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮০ হাজার ৭৪ জন।

আরও পড়ুন : বাংলাদেশ এখন বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ

শুক্রবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৬৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৪২১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

আরও পড়ুন : অগ্নি সন্ত্রাসীদের মানুষ চিনে ফেলেছে

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৮০ হাজার ৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪০ হাজার ৭৬৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩৯ হাজার ৩১০ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ২৬ জন। ঢাকায় ৩৬ হাজার ৫৪ এবং ঢাকার বাইরে ৩৩ হাজার ৯৭২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন : এবারের লড়াই জীবন-মরণের লড়াই

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৭৩ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

সিগারেট খাওয়ার বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার, যুবকের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়ায় সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে...

রাবাদার আগুনে বোলিংয়ে শুরুতেই খাদের কিনারায় বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (প্রথম টেস্ট, জোহানেসবার্গ) ...

কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: খাদ্যমন্ত্রী

দেশের কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ক...

বঙ্গোপসাগরের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে, চার সমুদ্রবন্দরে সতর্কতা

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত...

দেশে ফিরলেই পলাতক শেখ হাসিনার দণ্ড কার্যকর হবে: রিজভী

‘পলাতক শেখ হাসিনার দণ্ড হয়েছে, সে কোনোভাবে ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা