স্বাস্থ্য

আরও ১৩ প্রাণহানি, হাসপাতালে ২৭৪২

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪০ জনে। এছাড়া একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৪২ জন।

আরও পড়ুন : মাকে দেখেছি হতাশ হতেন না

মঙ্গলবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৪২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ২ জন ও ঢাকার বাইরের এক হাজার ৭৪০ জন। এছাড়া ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ১১ জন ঢাকার বাসিন্দা আর দুজন ঢাকার বাইরের।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ২২৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭ হাজার ৭২২ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৫০৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬২ হাজার ৪২২ জন।

প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৬৯ জন এবং ঢাকার বাইরের ৭১ জন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা