ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

সব জেলাতেই এডিস মশা আছে

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিটি জেলাতে আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। তার মানে হলো প্রতিটি জেলাতেই এডিস মশা আছে। কাজেই এখন সারা বাংলাদেশে মশা নিধন কার্যক্রমটা হওয়া উচিত।

আরও পড়ুন : যুক্তরাজ্যে ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট

সোমবার (৭ আগস্ট) বিকেল ৩টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এডিস মশা নিধন কার্যক্রম শুধু ঢাকাতেই পরিচালনা করলে হবে না, সারা দেশেই এটি জোরদার করতে হবে। ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণ একটি মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ। এটি কারো একার পক্ষে নিয়ন্ত্রণ সম্ভব নয়। কাজেই আমাদের সবাইকে মিলেই ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা সচেতনতার পাশাপাশি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আমরা জনগণকে ডেঙ্গু সম্পর্কে অভিহিত করছি, ডেঙ্গু কোথা থেকে আসে, কীভাবে প্রতিহত করা যায়- এ বিষয়গুলো জানাচ্ছি। সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে। কল-কারখানাগুলোতে মশার স্প্রে ব্যবহারের ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়কেও উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ২৭৬৪

জাহিদ মালেক বলেন, প্রতিটি জেলাতে আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। তার মানে হলো প্রতিটি জেলাতেই এডিস মশা আছে। কাজেই এখন সারা বাংলাদেশে মশা নিধন কার্যক্রমটা হওয়া উচিত। এমনকি শুধুমাত্র এই সিজনটাতেই নয়, সারাবছরই মশা নিধন কার্যক্রমটা চলমান থাকা প্রয়োজন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। এটি এখনো ডেভেলপিং পর্যায়ে আছে, পরিপূর্ণভাবে ডেভেলপ হয়নি। আমরা খোঁজ-খবর রাখছি। যে সমস্ত দেশ ভ্যাকসিন তৈরি করে, তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। যখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন টিকার অনুমোদন দেবে, আমরা সেই টিকা অবশ্যই আনার চেষ্টা করব।

তিনি বলেন, আমরা এখনো সে মানের কোনো ডেঙ্গুর ভ্যাকসিন পাইনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এখন পর্যন্ত কোনোটি কার অনুমোদন দেয়নি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা