স্বাস্থ্য

খুলনায় ডেডিকেটেট করোনা হাসপাতাল ও  পিসিআর ল্যাবের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনায় জনগণের চাহিদা অনুসারে করোনা ভাইরাসের অপর্যাপ্ত নমুনা সংগ্রহ, শনাক্তকরণ ও পরবর্তীতে রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তায় জনগণের ভোগান্তির নিরসনে আরও একটি পিসিআর ল্যাব ও পর্যাপ্ত অক্সিজেনসহ ডেডিকেটেট করোনা হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় নগরীর শহীদ ডা. মিলন চত্বরে জনউদ্যোগ খুলনার মানববন্ধনে সভাপতিত্বে করেন বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম। সভা পরিচালনা করেন জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। বক্তব্য দেন কৃষি ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি কৃষকনেতা শ্যামল সিংহ রায়, খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীন, খুলনা উন্নয়ন ফোরারমের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, বাংলাদেশ মানবাধিকার সংস্থার সমন্বয়কারী অ্যাড. মোমিনুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নগরীতে করোনা ভাইরাসের রিপোর্ট নিয়ে জনগণকে বেগ পোহাতে হচ্ছে। সময়মতো রিপোর্ট পাচ্ছেন না, আবার অনেকে রিপোর্ট জানতেও পারছেন না। এভাবে প্রতিনিতই ঝুঁকির মধ্যে কাটাচ্ছেন নগরবাসী । এ থেকে পরিত্রাণ চান তারা। করোনা হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা ঠিকমতো না হওয়ায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। হাসপাতালে আসন সংখ্যা সীমিত হওয়ায় সংকট বাড়ছে। লাইসেন্সবিহীন অসংখ্য ক্লিনিক নগরীতে চলছে। অধিকাংশ জায়গায় মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্য পরীক্ষা চলছে।

মানববন্ধনে নাগরিক নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, করোনার মধ্যে দেশের স্বাস্থ্য খাতে নানা অনিয়ম ও বিশৃঙ্খলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের জড়িতদের চিহ্নিত করা হচ্ছে না। বরং একে অপরকে দোষারোপ করে মন্ত্রণালয় ও অধিদপ্তর দায় এড়ানোর চেষ্টা চালাচ্ছে। স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা দীর্ঘদিনের। করোনার সময়ে সেটি বেশি করে ধরা পড়ছে। সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। মাঝে মধ্যে হাসপাতাল ও ক্লিনিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ফলে কিছুদিন আলোচনা হয়। কিন্তু দীর্ঘ মেয়াদে ব্যবস্থা নেওয়া হয় না। স্বাস্থ্যখাতকে জনবান্ধব করতে হলে জাতীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে।

স্বাস্থ্যখাতের অনিয়ম দূর করতে কঠোর আইন প্রণয়নের দাবি জানান বক্তারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা