স্বাস্থ্য
করোনা 

সাতদিনে ১৮ শতাংশ সুস্থতা বেড়েছে বরিশাল বিভাগে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল: বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় ৮৯ জনের করোনা পজিটিভ এসেছে। ওই সময়ের মধ্যে মারা গেছেন দুইজন করোনা রোগী। ফলে বিভাগে করোনা আক্রান্ত রোগী শনাক্তের ১৩৩ দিনে শনাক্ত সংখ্যা দাঁড়ালো চার হাজার ৮৯০ জনে এবং মারা গেছেন ৯৭ জন। সুস্থ হয়েছেন দুই হাজার ৫০৯ জন, যা মোট আক্রান্তের ৫৯.১ শতাংশ। যা আগের ২৪ ঘন্টার চেয়ে ৯.২ শতাংশ বেশি।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর বলছে, দিন দিন সুস্থতার গড় বাড়ছে বরিশাল বিভাগে। প্রতিদিনই আক্রান্তের চেয়ে সুস্থ হচ্ছে বেশি। হিসেব বলছে, ১৯ জুলাই আক্রান্ত ছিলেন চার হাজার ৮০১ জন। এই আক্রান্তের ৪৯.৬ শতাংশ সুস্থ হয়ে ওইদিন দুই হাজার ৩৮১ জন বাড়ি ফিরেছেন। ১৮ জুলাই আক্রান্ত সংখ্যা ছিলেন চার হাজার ৬৬৯ জন। ওইদিন ৪৭.৯ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ২৩৪ জন।

১৭ জুলাই মোট আক্রান্ত সংখ্যা ছিলেন চার হাজার ৫০৭ জন। ৪৭.৪ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফেরেন দুই হাজার ১৩৪ জন। তার আগের দিন ১৬ জুলাই আক্রান্ত সংখ্যা ছিলেন চার হাজার ৪২৫ জন। ৪৫.৮ শতাংশ সুস্থ হয়ে ওইদিন বাড়ি ফেরে দুই হাজার ২৫ জন। ১৫ জুলাই আক্রান্ত সংখ্যা ছিলেন চার হাজার ৩০৪ জন। ৪২.৫ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৮২৯ জন। ১৪ জুলাই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ছিল চার হাজার ১৯৬ জন। ৪০.৯ শতাংশ সুস্থ হয়ে ওইদিন এক হাজার ৭১৭ জন বাড়ি ফেরেন।

স্বাস্থ্য দপ্তরের জরিপ বিশ্লেষণ বলছে, গত এক সপ্তাহে ক্রমান্বয়ে সুস্থতা বেড়েছে গাণিতিক হারে। বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেছেন, মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হওয়ায় সুস্থতার সংখ্যা বাড়তে শুরু করেছে। প্রথমাবস্থায় মানুষ কিন্তু সচেতন ছিলেন না। তারা করোনা থেকে বাঁচার পদ্ধতি জানতেন না। কিন্তু সরকারের আপ্রাণ চেষ্টায় সেই অবস্থান থেকে মানুষ নিজেদের বদলে নিয়েছেন। দিন দিন মানুষ যতো বেশি সচেতন হচ্ছেন, ততোই কিন্তু সুস্থতার হার বাড়ছে।

অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় বিভাগে দুইজন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়া দুইজনের বাড়ি বরিশাল ও বরগুনা জেলায়। ফলে জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে, বরিশাল জেলায় ৩৭ জন, পটুয়াখালী জেলায় ২৫ জন, ঝালকাঠি জেলায় ১২ জন, পিরোজপুর জেলায় আটজন, বরগুনা জেলায় ১০ জন ও ভোলা জেলায় পাঁচজন।

বিভাগে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন বরিশাল জেলায়, এখন পর্যন্ত দুই হাজার ১২৪ জন, যাদের এক হাজার ৬২ জন সুস্থ হয়েছেন। পটুয়াখালী জেলায় আক্রান্ত ৮৬৯ জন, সুস্থ হয়েছেন ৪১০ জন। ভোলা জেলায় আক্রান্ত ৪৫৬ জন, সুস্থ হয়েছেন ৩১৮ জন। পিরোজপুর জেলায় আক্রান্ত ৫২৭ জন, সুস্থ হয়েছেন ২৫৮ জন। বরগুনা জেলায় আক্রান্ত ৫১১ জন, সুস্থ হয়েছেন ২৫৯ জন। ঝালকাঠি জেলায় আক্রান্ত ৪০৩ জন, সুস্থ হয়েছেন ২০২ জন।

বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। সেদিন থেকে সোমবার (২০ জুলাই) পর্যন্ত ১৩৩ দিনে বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ২৬ হাজার ২০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়। এর মধ্যে হোম কোয়ারেন্টিনে রাখা হয় ২১ হাজার ৭৩৭ জনকে। ইতোমধ্যে ১৮ হাজার ৫৬৫ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা