চীনের তৈরি ভ্যাকসিন দেশে প্রয়োগের অনুমোদন
স্বাস্থ্য

চীনের তৈরি ভ্যাকসিন দেশে প্রয়োগের অনুমোদন!

নিজস্ব প্রতিবেদক:

চীনের তৈরি করোনা ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।

আপাতত পরীক্ষামূলক প্রয়োগের জন্য আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) -কে রোববার (১৯ জুলাই) এই অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, প্রাথমিকভাবে সরকারি আটটি কোভিড হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

প্রসঙ্গত; এর আগে ২৭ জুন এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, চীনে আবিষ্কৃত করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ জুলাইয়ে বাংলাদেশে হতে পারে।

বিএমআরসি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে চার থেকে পাঁচ হাজার স্বাস্থ্যকর্মীদের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হতে পারে।

তবে এই বিষয়ে আইসিডিডিআরবির পক্ষ থেকে বলা হচ্ছে বিষয়টি নিয়ে মন্তব্য করার মতো অবস্থা এখনো তৈরি হয়নি।

জানা গেছে, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। এখনো পর্যন্ত চূক্তি স্বাক্ষরিত হয়নি। আশা করা হচ্ছে আগস্ট মাসে এই বিষয়ে চুক্তি সম্পন্ন হবে। আর তখনই এর প্রয়োগের কাজ শুরু হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

উলিপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ...

নরসিংদীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

নরসিংদীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা