স্বাস্থ্য

সোমবার অক্সফোর্ডের ভ্যাকসিন পরীক্ষার ফল প্রকাশ

ইন্টারন্যাশনাল ডেস্ক :

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাসের ভ্যাকসিন মানবদেহে প্রথম ধাপের পরীক্ষার ফল সোমবার (২০ জুলাই) প্রকাশিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।

চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক জার্নাল ল্যানসেটে এ ফল প্রকাশিত হবে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসকে থামাতে নিরন্তর গবেষণা চালাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। অক্সফোর্ডের ভ্যাকসিনটির এরই মধ্যে বড় আকারে মানবদেহে পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে সুরক্ষা দেবে কিনা তা নিশ্চিত হবেন গবেষকরা। তবে উদ্ভাবকরা এখনো প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করেননি।

ল্যানসেটের এক নারী মুখপাত্র বলেন, আমরা আশা করছি চূড়ান্ত সম্পাদনা ও প্রস্তুতিতে থাকা প্রতিবেদনটি সোমবার প্রকাশিত হবে। প্রতিবেদনটি জরুরি ভিত্তিতে প্রকাশ করা হচ্ছে।

ভ্যাকসিনটির উদ্ভাবকরা এই মাসের শুরুতে জানিয়েছিলেন, মানবদেহে চালানো পরীক্ষার ফলাফলে তাঁরা আশাবাদী। প্রথম ধাপের পরীক্ষার ফল জুলাই মাসের শেষের দিকে প্রকাশিত হবে।

মানবদেহে পরীক্ষার আগে শূকরের দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। এতে দেখা গেছে, এক ডোজের চেয়ে দুই ডোজ প্রদান করলে অ্যান্টিবডির কার্যকারিতা বেশি পাওয়া যাচ্ছে।

এখন পর্যন্ত বিশ্বে তৈরি দুই শতাধিক ভ্যাকসিনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ১৫টির। এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ উৎপাদনকারী অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক প্রকল্পটি প্রথম ভ্যাকসিন হিসেবে চূড়ান্ত ধাপে পৌঁছেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, ভ্যাকসিন তৈরিতে তারাই সবচেয়ে এগিয়ে রয়েছে। অক্সফোর্ডের এই টিকা উদ্ভাবন প্রক্রিয়ায় সহযোগিতা করছে যুক্তরাজ্য সরকার ও ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা