স্বাস্থ্য
ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর

৪ জেলায় পশুর হাট না বসাতে চিঠি! 

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের প্রভাব ও সংক্রমণ এড়াতে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরে পশুর হাট না বসাতে স্থানীয় সরকার বিভাগকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত চিঠিতে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে এ অনুরোধ করা হয়।

এ চার জেলা অধিকতর সংক্রমিত হওয়ায় অনলাইনে পশু কেনা-বেচার পরামর্শ দিয়ে অন্যান্য জেলার ক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধ দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

এতে বলা হয়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে করোনাভাইরাসের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানানো হয়। এ অবস্থায় ঢাকাসহ বিভিন্ন এলাকায় অবাধ জীবনযাত্রা উদ্বেগজনক।

চিঠিতে অন্যান্য জেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালনের পাশাপাশি বেশকিছু পরামর্শও দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

পরামর্শগুলো হলো: কোরবানির পশুর হাট শহরের অভ্যন্তরে না বসিয়ে খোলা ময়দানে বসানো, যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সংক্রমণ প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া সম্ভব। বয়স্ক ব্যক্তি (৫০ ঊর্ধ্ব) এবং অসুস্থ ব্যক্তিদের হাটে যাওয়া থেকে বিরত রাখা। হাটে প্রবেশ ও বের হওয়ার পৃথক রাস্তা রাখা। পশুর হাটে আগতদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করা । কোরবানির পশু বাড়িতে জবাই না করে শহরের বাইরে সিটি করপোরেশন নির্ধারিত স্থানে জবাই। অনলাইনে অর্ডারের মাধ্যমে বাড়ির বাইরে কোরবানি দেওয়া সম্ভব হলে, তা করতে উৎসাহিত করা।

গত ১২ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, ঢাকা শহরের বাইরে পশুর হাট বসানোর জন্য এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশন সব ব্যবস্থা করবে।

এদিকে করোনার মধ্যে পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার গাইডলাইন তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গাইডলাইন বাস্তবায়নে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা