উচ্চ পর্যায়ে আলোচনা করেই নতুন ডিজি নিয়োগ
স্বাস্থ্য

উচ্চ পর্যায়ে আলোচনা করেই নতুন ডিজি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

উচ্চ পর্যায়ে আলোচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ করা হবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা করব এবং সিদ্ধান্ত নেব। আমরা দরকার হলে প্রধানমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা করে নেব। এমনটাই বলেছেন ডিজি নিয়োগের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বর্তমান মহাপরিচালকের পদত্যাগপত্রের বিষয়ে তিনি বলেন, নিয়মানুযায়ী এটা জনপ্রশাসনে গিয়েছে, পরবর্তী পদক্ষেপ নিয়ে জনপ্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আগে পদত্যাগপত্রের বিষয়ে আমাদের কাছে সব সিদ্ধান্ত আসুক, তার পরে আমরা চিন্তাভাবনা করে এবং আরো উচ্চ পর্যায়ে আলোচনা করে সেই সিদ্ধান্ত নিতে পারব।

উল্লেখ্য, করোনাকালে মাস্ক, পিপিই এবং লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়াও শুরু করেছে মন্ত্রণালয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা