ডেঙ্গুর ভয়াবহতা করোনাকে ছাড়িয়েছে
স্বাস্থ্য
২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, নতুন রোগী ৩৪৫

ডেঙ্গুর ভয়াবহতা করোনাকে ছাড়িয়েছে!

সান নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা এবং নতুন রোগী দিন দিন বেড়েই চলছে। মনে হচ্ছে, এ রোগের ভয়াবহতা করোনা মহামারিকে ছাড়িয়ে যাবে।

আরও পড়ুন : মৃত্যু নেই, শনাক্ত ৪২১

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার ( ১২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে আরও ৩৪৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

শনাক্ত রোগীদের মধ্যে ২২৮ জন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ১১৭ জন।

এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তাসংস্থা ইউএনবি।

আরও পড়ুন : এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৮৫৩ জন ঢাকার মধ্যে এবং ২৫৯ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯ হাজার ৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ২৯৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৯৬ জন ডেঙ্গু রোগী।

আরও পড়ুন : আইসিসির মাস সেরা সিকান্দার রাজা

অপরদিকে চিকিৎসা শেষে ৭ হাজার ৯৪৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৬ হাজার ৪২৯ জন ঢাকার এবং বাকি ১ হাজার ৫১৭ জন ঢাকার বাইরের বাসিন্দা।

প্রসঙ্গত, ইউএনবি এক প্রতিবেদনে জানিয়েছে ; সোমবার ৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩৭ জনে পৌঁছেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা