স্বাস্থ্য

দেশে করোনায় ২ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৩৩৪ জনে দাঁড়িয়েছে। এ সময়ে নতুন করে ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৮৮৭ জন।

আরও পড়ুন: বিদেশে আ’লীগের বন্ধু আছে

রোববার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪৬ জন।

আরও পড়ুন: অল্পের জন্য বেঁচে গেলেন ইমরান খান

২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৮৭ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

বোচাগঞ্জে বৃষ্টিতে ভেজা কাটা ধান রক্ষায় স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

পুরনো স্মৃতির টানে করাচিতে শবনম

দীর্ঘদিন পর আবারও পাকিস্তানের মাটিতে পা রাখলেন বরেণ্য অভিনেত্রী শবনম। গত শুক্...

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা