স্বাস্থ্য

আরও দেড় হাজার প্রাণহানি

সান নিউজ ডেস্ক: বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন এবং কোভিডজনিত অসুস্থতায় এ দিন মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪০ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৬৮ হাজার ৮৭৯ জন।

আরও পড়ুন: করোনার নতুন ঢেউয়ের হুঁশিয়ারি

শনিবার (১৬ জুলাই ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। বিশ্ব জুড়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৯৭৮ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ২২ লাখ ৪৬ হাজার ৯৮০ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৩৮ হাজার ৯৯৮ জন।

এছাড়া মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৬ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ১৮৩ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৩ লাখ ৮৫ হাজার ৭৭৮ জনের। এছাড়া গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৩ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৪২৭ জন।

আরও পড়ুন: ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

এদিক, দৈনিক সংক্রমণ-মৃত্যুতে বিশ্বে শীর্ষে ছিল ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বৃহত্তম এই দেশটিতে এ দিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৫৯ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২৯৯ জনের।

অন্যদিকে, ব্রাজিল ছাড়াও বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো, যুক্তরাষ্ট্র (মৃত ২০৭ জন নতুন, আক্রান্ত ৯৪ হাজার ৩৭ জন), ইতালি (মৃত ১৩৪ জন, নতুন আক্রান্ত ৯৬ হাজার ৩৮৪ জন), স্পেন (মৃত ১৩৪ জন, নতুন আক্রান্ত ১৯ হাজার ২১১ জন), জাপান (নতুন আক্রান্ত ৯৭ হাজার ৩৩৯ জন, মৃত ৩৪ জ্ন), মেক্সিকো (মৃত ৭৪ জন, নতুন আক্রান্ত ৩৪ হাজার ৮৮৫ জন) ও অস্ট্রেলিয়া (মৃত ৬৬ জন, নতুন আক্রান্ত ৪৩ হাজার ২৭৩ জন)।

আরও পড়ুন: জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা