গত ২৪ ঘণ্টায় আরও ৬ ‍মৃত্যু
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় আরও ৬ ‍মৃত্যু

সান নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩২৪ জনের শরীরে।

আরও পড়ুন : লঙ্কান প্রেসিডেন্ট মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে

ফলে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২২৩ জনে। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন।

আরও পড়ুন : হজের ফিরতি ফ্লাইট শুরু

২৪ ঘণ্টায় ১১ হাজার ১২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ১৩১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ।

ঢাকায় ও ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ৩ জন করে মারা গেছেন। যাদের ৪ জন পুরুষ ও ২ জন নারী।

আরও পড়ুন : শ্রীলঙ্কা সংকটের পেছনে রাশিয়া দায়ী

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা