স্বাস্থ্য

লকডাউন দিলে দেশের ক্ষতি হবে

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাণিজ্য মেলাসহ অনেক স্থানেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। নিজের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরার কোনো বিকল্প নেই। লকডাউন দিলে দেশের ক্ষতি হবে। আমরা সেদিকে যেতে চাই না।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে সিটিস্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম হোসেন খান, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা দ্রুত সংক্রমিত হচ্ছে। গতকাল (শুক্রবার) একদিনে ৪৪০০ জন সংক্রমিত হয়েছে। এ হিসাবে সংক্রমণের হার প্রায় ১৩ শতাংশ ছাড়িয়ে গেছে। প্রতিদিন ৩ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধির ১১ দফা না মানলে দেশের ক্ষতি হবে। আমাদের নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। ১১ দফা স্বাস্থ্যবিধি মেনে চললে আমাদের লকডাউনের দিকে যেতে হবে না। লকডাউন দেশের ক্ষতি, মানুষের ক্ষতি।

জাহিদ মালেক বলেন, ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীদের মধ্যে আমরা ৭০ লাখ শিক্ষার্থীদের টিকা দিয়েছি। আশা করা যায়, এই মাসের মধ্যে সকল শিক্ষার্থীকে টিকা দেওয়া যাবে। টিকার কোনো অভাব হবে না। যারা এখনো টিকা নেননি তারা সকলেই টিকা নিয়ে নেবেন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে- এটা ভালো লক্ষণ না।

তিনি আরও বলেন, টিকা করোনা নিয়ন্ত্রণ করতে পারে না। মাস্কই একমাত্র আমাদের সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। এক সমীক্ষায় দেখা গেছে, আক্রান্ত ব্যক্তিদের শতকরা একজনের আইসিইউয়ের প্রয়োজন। যে হারে করোনা বাড়ছে তাতে হাসপাতালে আইসিইউ বেডের সংকট দেখা দেবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা