স্বাস্থ্য

করোনায় মৃত্যুর জন্য দায়ী জিন চিহ্নিত 

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণনাশক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু কিংবা রোগের তীব্রতা দ্বিগুণ করার জন্য দায়ী ‘জিন’কে চিহ্নিত করেছে পোল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পোলিশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার সংক্রমণে পোল্যান্ডে এক লাখেরও বেশি মানুষ মারা গেছে। সংক্রমণে মৃত্যু বা রোগের তীব্রতা বৃদ্ধির জন্য দায়ী জিনকে চিহ্নিত করতে পারায় এখন এমন লোকদের শনাক্ত করা যাবে। কোভিড-১৯ এ সংক্রমিত হতে পারেন এমন রোগীদের যখন পরীক্ষা করা হবে তখন জেনেটিক পরীক্ষাও অর্ন্তভূক্ত হতে পারে। আগামী জুনের শেষ নাগাদ এই পরীক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মেডিকেল ইউনিভার্সিটি অব বিয়ালিস্টকের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডের জনগণের ১৪ শতাংশের দেহে এই জিনটি থাকতে পারে। এর বাইরে ইউরোপের জনগণের ৯ শতাংশ এবং ভারতের ২৭ শতাংশ মানুষের দেহে জিনটি থাকতে পারে।

গবেষণা দলের সদস্য অধ্যাপক মারসিন মনিউসকো বলেছেন, একটি জেনেটিক পরীক্ষা ‘সেসব মানুষকে আরও ভালভাবে শনাক্তে সাহায্য করতে পারে যারা সংক্রমণের ক্ষেত্রে, এমনকি সংক্রমণ হওয়ার আগেই একটি তীব্র রোগের ঝুঁকিতে থাকতে পারে।’ সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

এনসিটি ইজারা বাতিলের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনস...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা