স্বাস্থ্য
স্বাস্থ্যের নথি গায়েব

ঠিকাদার টোটন সিআইডির জিম্মায়

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নথি গায়েব হওয়ায় তদ্ন্ত কমিটি কাজ করছে। যুক্ত হয়েছে সিআইডিও। এতে রাজশাহী মেডিকেল কলেজের কেনাকাটার ফাইলের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নাসিমুল গণি ওরফে টোটন ঠিকাদারকে সোমবার (১ নভেম্বর) রাতে রাজশাহী থেকে ঢাকায় নিয়ে এসেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

টোটন রাজশাহী নগরের রাজপাড়া থানার কেশবপুর এলাকায় তাঁর বাড়ি। একই এলাকায় তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান। তিনি রাজশাহী মেডিকেল কলেজের কেনাকাটা সঙ্গে জড়িত ছিলেন।

সিআইডির রাজশাহীর একটি দল সোমবার সন্ধ্যা থেকে তাঁর বাড়িটি ঘিরে রাখে। তারা গায়েব হওয়া ফাইলের সন্ধানে ওই ঠিকাদারের প্রতিষ্ঠানেও তল্লাশি চালায়, কিন্তু তারা ফাইলের সন্ধান পায়নি। অবশেষে রাত ১১টার দিকে সিআইডির তিনজন কর্মকর্তা তাঁকে নিয়ে একটি মাইক্রোবাসে ঢাকায় রওনা হয়।

সিআইডির রাজশাহীর বিশেষ পুলিশ সুপার আবদুল জলিল বলেন, ওই ঠিকাদারকে আমরা আটক করিনি। গায়েব হওয়া ফাইলের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ঢাকায় পাঠাতে বলা হয়েছে। এ ব্যাপারে তিনি নিজে থেকে যেতেও রাজি হয়েছেন। তাই তাঁকে এভাবেই পাঠানো হয়েছে।

ঢাকায় মন্ত্রণালয় থেকে যে ১৭ নথি গায়েব হয়েছে, তার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের কেনাকাটার একটি নথি ছিলো।

সচিবালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহাদৎ হোসাইনের কক্ষের লাগোয়া ঘর থেকে বিভিন্ন মেডিকেল কলেজের কেনাকাটার ১৭টি নথি খোয়া যায়। গত ২৭ অক্টোবর নথিগুলো ফাইল কেবিনেটে রাখা হয়েছিলো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা