সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির কাজ চলছে

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতির পর এখন ট্রাম্প প্রশাসন ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরি করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আরও পড়ুন : গাজায় ধ্বংসস্তূপ থেকে ১২০ লাশ উদ্ধার

সোমবার যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মার্কো রুবিও। শপথ গ্রহণের পর রুবিও জানান, “আমাদের প্রেসিডেন্ট আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর মধ্যে ইউক্রেনে যুদ্ধের অবসানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এ লক্ষ্যে শিগগিরই দাপ্তরিক তৎপরতা শুরু করবেন তিনি। একটি খসড়া যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এই যুদ্ধটি খুবই জটিল হয়ে উঠেছে এবং গত প্রায় ৩ বছরে প্রচুর রাক্তপাতও হয়েছে এ যুদ্ধে। এটা শেষ হওয়া প্রয়োজন।”

সম্ভাব্য সেই যুদ্ধবিরতি চুক্তিতে কী কী ধারা থাকছে— সাংবাদিকদের এ প্রশ্ন এড়িয়ে রুবিও জানান, “নথিটি এমনভাবে তৈরি করা হচ্ছে যে আমাদের বিশ্বাস— মস্কো এবং কিয়েভ উভয়েই অন্তত এর কয়েকটি ধারার সঙ্গে একমত হবে। সম্পূর্ণ নথিটি প্রস্তুত করা হবে দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে।”

আরও পড়ুন : জন্মসূত্রে নাগরিকত্ব সিদ্ধান্তের বিরুদ্ধে মাম

“কারণ এ যুদ্ধের প্রধান দু’টি পক্ষ রাশিয়া এবং ইউক্রেন। তাই এ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এক্তিয়ারও একমাত্র রয়েছে এ দু’টি দেশেরই।”

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর মার্কিন সাংবিধানিক বিধি মেনে গত ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, শপথ গ্রহণের আগেই গাজা এবং ইউক্রেনে যুদ্ধবিরতি চান তিনি।

ট্রাম্পের শপথ গ্রহনের এক দিন আগে, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয়েছে গাজায়। এখন বাকি ইউক্রেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা