সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

তুরস্কে হোটেলে আগুন, নিহত ৬৬

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের বোলু প্রদেশের একটি স্কি রিসোর্টের হোটেলে আগুন লেগে ৬৬ জন নিহত হয়েছে। এসময়ে কমপক্ষে আরও ৫১ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : বৈদেশিক সহায়তা বন্ধ ঘোষণা ট্রাম্পের

সোমবার (২০ জানুয়ারি) রাতে পাহাড়ের চূড়ায় অবস্থিত গ্র্যান্ড কার্তাল নামের হোটেলটিতে এই অগ্নিকাণ্ড ঘটে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, কার্তালকায়া স্কি রিসোর্টে কাঠের তৈরি ১২ তলা হোটেলে স্থানীয় সময় সোমবার দিনগত রাত ৩টা ২৭ মিনিটে আগুন লেগে যায়। আগুন খুব দ্রুতই ছড়িয়ে পড়ে ও ভয়ংকর হয়ে ওঠে।

আরও পড়ুন : আমেরিকার শত্রুদের পরাজিত করাই মূল লক্ষ্য

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্নিকাণ্ডের কয়েক ঘন্টার মধ্যে নিহতের সংখ্যা ১০ জানালেও, পরে তা ৬৬ হওয়ার কথা জানিয়েছে। তুরস্কের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, হোটেলের জানালা থেকে লাফিয়ে পড়ে কমপক্ষে ২ জন প্রাণ হারিয়েছেন। টেলিভিশন ফুটেজে হোটেলের পিছনে তুষারাবৃত পাহাড়ের সাথে আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

বোলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন জানান, প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে যে হোটেলের চতুর্থ তলার রেস্তোরাঁ অংশে আগুন লেগেছে ও উপরের তলায় ছড়িয়ে পড়েছে। তিনি আরও বলেন, কার্তালকায়ায় অবস্থিত হোটেল এবং বোলুর কেন্দ্রস্থলের মধ্যে দূরত্ব ও ঠান্ডা আবহাওয়ার কারণে দমকল বাহিনীর পৌঁছাতে এক ঘন্টারও বেশি সময় লেগেছে।

আরও পড়ুন : প্রতিশ্রুতি রাখলেন ট্রাম্প

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জরুরি পরিষেবাগুলি আগুন নেভানোর জন্য ২৬৭ জনকে মোতায়েন করেছে। মধ্যরাত নাগাদ স্থানীয় মেয়র জানান, তারা এখনো হোটেলের কিছু অংশে পৌঁছানোর চেষ্টা করছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনার সময় হোটেলটিতে ২৩৪ জন অবস্থান করছিলেন। এদের মধ্যে শতকরা ৮০ থেকে ৯০ শতাংশ বর্তমানে স্কুল বন্ধ থাকায় অবকাশ কাটাতে সেখানে গিয়েছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা