সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১২০ লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় দেড় বছরেরও বেশি সময় ধরে টানা হামলার পর হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি পর গত ২ দিনে ধ্বংসস্তূপের নিচ থেকে ১২০টি পচাগলা লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন: জন্মসূত্রে নাগরিকত্ব সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা

প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধবিরতি শুরু থেকে হামলায় হারানো স্বজনদের খুঁজতে অসংখ্য পরিবারের ফোন পেয়েছেন বলে জানান গাজার স্বেচ্ছাসেবকরা। এক স্বেচ্ছাসেবী জানিয়েছেন, গত ২ দিনে গাজায় ১২০টি পচাগলা লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় অনেক লাশের কঙ্কাল ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নেই।

সংশ্লিষ্টরা জানায়, বর্তমানে এই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। তবে ভারী যন্ত্রপাতির অভাবে এই ধ্বংসাবশেষ সরানোর কাজে বেগ পেতে হচ্ছে বলে ।

গত দেড় বছরে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৯০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে। সেই সাথে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজা থেকে ৪ কোটি ২০ লাখ টনের বেশি ধ্বংসাবশেষ সরাতে হবে। এতে সময় লেগে যেতে পারে ১০ বছর। এই ধ্বংসাবশেষ সরাতে প্রায় ৭০ কোটি ডলার অর্থ লাগবে।

আরও পড়ুন: বৈদেশিক সহায়তা বন্ধ ঘোষণা ট্রাম্পের

এনভায়রনমেন্টাল কোয়ালিটি অথরিটি অব প্যালেস্টাইনের তথ্য অনুযায়ী, গাজায় এখনও অনেক অবিস্ফোরিত বোমা ধ্বংসস্তূপের নিচে আছে। এ সকল বোমা নিষ্ক্রিয় কিংবা অপসারণ করা বেশ জটিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সাথে প্রক্রিয়াটি বেশ ব্যয়বহুল। এই জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তহবিল সহযোগিতা অপরিহার্য।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা