করোনাভাইরাস
স্বাস্থ্য

আরও সাড়ে ৫ হাজার প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ হাজার ৬০৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ১০১ জন।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ২০ হাজার ৫৪৮ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার ৫৬৮ জনে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা