স্বাস্থ্য

কোন শিক্ষার্থীদের টিকা কোথায়

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মঙ্গলবার (২ নভেম্বর) করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। ১২ থেকে ১৭ বছর বয়সী এসব শিক্ষার্থী ৮টি কেন্দ্রে টিকা পাবে। শিক্ষার্থীদের টিকা কার্ডের ২ কপি সঙ্গে নিয়ে কেন্দ্রে যেতে হবে।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সোমবার (১ নভেম্বর) টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এদিন সন্ধ্যায় উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে নির্ধারিত আটটি কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা, শিক্ষার্থীদের সংখ্যা এবং সময় জানিয়ে দেওয়া হয়।

কোন কেন্দ্রে কাদের টিকা
বাড্ডার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে টিকা পাবে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও স্যার জন উইলসন স্কুলের শিক্ষার্থীরা। মালিবাগের সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে টিকা পাবে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং খালেদ হায়দার মেমোরিয়াল জুনিয়র গার্লস স্কুলের শিক্ষার্থীরা।

বনানীর চিটাগং গ্রামার স্কুল কেন্দ্রে টিকা পাবে চিটাগং গ্রামার স্কুল, বটমলি হোম গার্লস হাইস্কুল, তেজগাঁও গভর্নমেন্ট হাইস্কুল এবং হলিক্রস গার্লস হাইস্কুলের শিক্ষার্থীরা। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে টিকা পাবে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল এবং মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

মিরপুরের ঢাকা কমার্স কলেজ কেন্দ্রে টিকা পাবে ওই কলেজেরই শিক্ষার্থীরা, আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

ধানমন্ডির কাকলী হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে টিকা পাবে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল এবং মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

উত্তরার সাউথ ব্রিজ স্কুল কেন্দ্রে টিকা পাবে ওই স্কুলেরই শিক্ষার্থী, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ এবং মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।

মিরপুরের (১৩ নম্বর) স্কলাস্টিকা স্কুল কেন্দ্রে টিকা পাবে ওই স্কুলের শিক্ষার্থী এবং আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থীরা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা