চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়
স্বাস্থ্য

মৃত্যুহীন চট্টগ্রামে শনাক্ত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: মৃত্যুহীন চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৫ নমুনা পরীক্ষার বিপরীতে পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অ্যান্টিজেন টেস্টসহ ১০ ল্যাবে নমুনা পরীক্ষা হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৩৪ জন। করোনায় মারা গেছেন ১ হাজার ৩২৭ জন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা