স্বাস্থ্য

চট্টগ্রামে শনাক্ত ২৭, মৃত্যু ১

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৭ জন। এতে শনাক্তের হার ১.৭৮ শতাংশ। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ৩১২ জন। সোমবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি নগরীর বাইরের বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৮ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৭৪ জনের।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ২০ জন বাসিন্দা রয়েছেন, বাকিরা বিভিন্ন উপজেলার। এর মধ্যে চন্দনাইশে এক, বোয়ালখালীতে এক, রাউজানে দুই, ফটিকছড়িতে দুই ও সীতাকুণ্ডে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা