স্বাস্থ্য

করোনায় সুস্থতা ছাড়ালো ১৩ লাখ

সাননিউজ ডেস্ক: বাংলাদেশে করোনা থেকে সুস্থ মানুষের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে ৯ হাজার ২৬৮ জন সুস্থ হয়েছেন। রোববার (১৫ আগস্ট) ১১ হাজার ৩৭১ জন সুস্থ হয়েছিলেন। সোমবার (১৬ আগস্ট) ২ হাজার ১০৩ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন সুস্থ হয়েছেন।

সোমবার শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৯১ দশমিক ১১ শতাংশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৭৪ জন মারা গেছেন। এরমধ্যে ৯০ পুরুষ ও ৮৪ নারী। এ নিয়ে মৃতের সংখ্যা ২৪ হাজার ৩৪৯ জনে। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭১ শতাংশ। আগেরদিন ছিল ১ দশমিক ৭০ শতাংশ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৩ জন; ৬৫ দশমিক ৮৫ শতাংশ এবং নারী ৮ হাজার ৩১৬ জন; ৩৪ দশমিক ১৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪১ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৫২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩৩ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ৭ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ৩ জন এবং ১০০ বছরের বেশি বয়সী ১ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭০ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ১৯ জন, বরিশাল ও রংপুর বিভাগে ৭ জন করে, সিলেট বিভাগে ৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১ জন রয়েছে। এদের মধ্যে ১৩৪ জন সরকারি, ৩৬ জন বেসরকারি হাসপাতালে এবং ৪ জন বাসায় মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৯৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩৩ হাজার ১ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৬৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ০৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ২০ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত মোট ৮৪ লাখ ৪১ হাজার ৫৩৬ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৬ দশমিক ৮৯ শতাংশ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা