স্বাস্থ্য

ঢাকায় ‘ল্যাম্বডা’ ভ্যারিয়েন্ট শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের ২৮টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া পেরুর ভ্যারিয়েন্ট বলে পরিচিত ল্যাম্বডা (সি.থার্টি সেভেন) ঢাকায় একটি নমুনা টেস্টে শনাক্ত হয়েছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) থেকে এসব তথ্য জানা গেছে।

সেখানে জিনোম সিকোয়েন্সের তথ্য আপলোড করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। জিনোম সিকোয়েন্স যৌথভাবে কাজ করেছে বিসিএসআইআর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

জিনোম সিকয়েন্সের তথ্য থেকে জানা যায়, রাজধানীতে ৪৯ বছর বয়সী একজন নারীর নমুনা সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। মার্চ মাসে সংগ্রহ করা নমুনায় ল্যাম্বডার উপস্থিতি পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বেশিরভাগ মিউটেশনের ফলে ভাইরাসটির মূল গঠনের ওপর খুব কম বা একেবারেই কোনও প্রভাব পড়ে না। সময়ের সঙ্গে এটি বিলুপ্তও হয়ে যায়। কিন্তু কোনও কোনও মিউটেশন এমনভাবে ঘটে, যা ভাইরাসটিকে টিকে থাকতে এবং বংশবৃদ্ধিতে সহায়তা করে।

ইতোমধ্যেই দেশে বিভিন্ন সময়ে নমুনার সিকোয়েন্সিং করে যুক্তরাজ্যের ভ্যারিয়েন্ট বলে পরিচিত আলফা (বি.ওয়ান.ওয়ান.সেভেন), দক্ষিণ আফ্রিকার বেটা (বি.ওয়ান.থ্রি ফিফটি-ওয়ান), ব্রাজিলের গামা (পি.ওয়ান) ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

তবে ডেল্টাসহ চারটি ভ্যারিয়েন্টকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যারিয়েন্ট অব কনসার্ন বলে ঘোষণা করেছে। এছাড়াও দেশে পাওয়া গেছে নাইজেরিয়ার ভ্যারিয়েন্ট বলে পরিচিত ইটা (বি.ওয়ান.ফাইভ টুয়েন্টি ফাইভ)। ল্যাম্বডা ও ইটা বর্তমানে ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট হিসেবে বিবেচনা করা হয়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশ–মালয়েশিয়া ৯ খাতে বড় সমঝোতা

বাংলাদেশ ও মালয়েশিয়া তাদের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্ত...

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার কাছে বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার...

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান

ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনার...

সব শ্রেণিকক্ষে প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও...

বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে...

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে: ডা. শফিকুর রহমান 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় বসার পর বিএ...

দল বদলাতে চান আলভারেজ ! 

গত রাতে (২২ জুন) আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচের পর হুলিয়ান আলভারেজের ম...

বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ ইশতেহার ঘোষণা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশি...

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখেন মার্কিন পাইলট

গত এপ্রিলে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-১৫...

আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা নির্দেশনা

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিল এবং সংশ্লিষ্ট শোক কর্মসূচি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা