স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় নতুন মৃত্যু ৭

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে করোনায় নতুন করে একদিনে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সোমবার (১৬ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে ৮টি ল্যাবে ১ হাজার ৭৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৩০ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। এরমধ্যে নগরীতেই ১৬৩ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ৮৯ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে- বোয়ালখালীতে ২১, ফটিকছড়িতে ১৭, চন্দনাইশের ১১, সাতকানিয়ায় ৪, আনোয়ারায় ২, পটিয়ায় ৪, লোহাগড়ায় ১, রাঙ্গুনিয়া ১, রাউজানে ১, মিরসরাইয়ে ২, হাটহাজারীতে ২ ও সন্দ্বীপে ১ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ৯৫ হাজার ৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬৯ হাজার ৭৭৫ জন। বাকি ২৫ হাজার ২৬৯ জন বিভিন্ন উপজেলার।

নতুন করে মারা যাওয়াদের দুইজন নগরের বাসিন্দা। বাকি পাঁচজন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে এ পর্যন্ত ১ হাজার ১২৮ জন মারা গেছেন। এরমধ্যে ৬৪৯ জন চট্টগ্রাম নগরের। বিভিন্ন উপজেলায় ৪৭৯ জন মারা গেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা