স্বাস্থ্য

পাঁচ হাসপাতালে নতুন পরিচালক 

নিজস্ব প্রতিবেদক: দেশের পাঁচটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। মেডিকেল কলেজগুলো হলো- কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এছাড়াও খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নতুন পরিচালক এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজিতে (আইএইচটি) নতুন অধ্যক্ষ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বাের্ডের সুপারিশ করা এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৩য় গ্রেড টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে পরিচালক/সমমান পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পাশে বর্ণিত পদে পদায়ন করা হলো।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. বিধান চন্দ্র ঘােষ। তিনি এর আগে ৫০০ শয্যাবিশিষ্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মাে. হাবিবুর রহমান। তিনি এর আগে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পাবলিক হেলথ ল্যাবরেটরির (পিএইচএল) প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. কাজী শামীম হােসেন। এর আগে তিনি স্বাস্থ্য অধিদফতরে ওএসডি ছিলেন, পাশাপাশি ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজিতে (আইএইচটি) অধ্যক্ষ হিসেবে সংযুক্ত ছিলেন। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পূর্ণ দায়িত্ব পেয়েছেন ডা. মো. হাফিজ উদ্দীন। তিনি এর আগে এই প্রতিষ্ঠানেই চলিত দায়িত্বে পরিচালক ছিলেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে পূর্ণ দায়িত্ব পেয়েছেন ডা. মাে. রবিউল হাসান। তিনি এর আগে এই প্রতিষ্ঠানেই চলিত দায়িত্বে পরিচালক ছিলেন।

এছাড়াও খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পূর্ণ পরিচালকের দায়িত্ব পেয়েছেন ডা. মাে. আব্দুস শাকুর । তিনি এর আগে এই প্রতিষ্ঠানেই চলিত দায়িত্বে পরিচালক ছিলেন। আর ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজিতে (আইএইচটি) নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. উম্মে আজিজ নাসিমা খন্দকার। তিনি এর আগে স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক (ওএসডি) ও আইএইচটিতে সংযুক্ত ছিলেন।

নতুন পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা তাদের যােগদানপত্র email: [email protected]এ পাঠাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা