স্বাস্থ্য

জুলাই-আগস্টে আসছে দুই কোটি টিকা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জুলাই ও আগস্টের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধী প্রায় ২ কোটি টিকা বাংলাদেশে আসছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে জানিয়েছে ওই মন্ত্রণালয়। বিভিন্ন দেশ থেকে এ টিকা আসবে বলে কমিটিকে অবহিত করা হয়েছে। এসব টিকা এলে গণটিকাদান চালু থাকবে।

সংসদ ভবনে রোববার (১১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে টিকা কূটনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন কমিটির সদস্য হাবিবে মিল্লাত। সেখানেই টিকা প্রাপ্তির বিষয়টি উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহ অব্যাহত রেখেছে সরকার। মাঝখানে ভারত থেকে টিকা রপ্তানি বন্ধ হলেও এখন সরকারের টিকা কূটনীতিতে আশার আলো দেখা যাচ্ছে।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জুলাইয়ে প্রথমে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসবে। এরপর টিকা বিতরণের বৈশ্বিক কর্মসূচি কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ, ইউরোপীয় ইউনিয়ন থেকে ১০ লাখ আর জাপান থেকে আসবে ২৫ লাখ। চলতি মাসের শেষ দিকে আরও ৫ লাখ টিকা আসবে চীনের সিনোফার্ম থেকে। এসব টিকা আসা মোটামুটি নিশ্চিত। অর্থাৎ জুলাই মাসে আসছে ৮০ থেকে ৮৫ লাখ ডোজ টিকা।

এ ছাড়া আগস্টে ৬২ লাখ ডোজ টিকা আসবে কোভ্যাক্সের মাধ্যমে। সেটাও বিভিন্ন জায়গা থেকে আসবে। আর ৫০ লাখ ডোজ আসবে চীন থেকে। সেটাও কোভ্যাক্সের মাধ্যমে। অর্থাৎ আগস্টে আসবে ১ কোটি ১২ লাখ টিকা। জুলাই-আগস্ট মাসে প্রায় ২ কোটি টিকা আসছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা