স্বাস্থ্য
চমেক হাসপাতাল

সাধারণ রোগী ভর্তি করতে কড়া নিষেধ

চট্টগ্রাম ব্যুরো :

বৃহত্তর চট্টগ্রামের প্রধান চিকিৎসালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জরুরি ছাড়া সাধারণ রোগীদের ভর্তি না করতে কড়া নির্দেশনা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সাথে রুটিন অপারেশন স্থগিত রাখার কথাও জানানো হয়েছে।

কোভিড রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনায় উন্নিতকরণের লক্ষ্যে এমন নির্দেশনা দেয়া হয় বলে জানিয়েছেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জহির উদ্দিন মো. বাবর। সোমবার (১২ জুলাই) সকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর ও উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনা রোববার (১১ জুলাই) বিকেলে হাসপাতালের বিভাগীয় প্রধানগণ এবং সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়। ক্রমবর্ধমান কোভিড-১৯ রোগীদের ব্যবস্থাপনার নিমিত্তে নির্দেশনা সমূহ প্রতিপালন করার জন্য নির্দেশনায় বলা হয়।

নির্দেশনাগুলো হলো: কেবলমাত্র জরুরি রোগীদের ভর্তি ব্যতিত অন্যান্য রুটিন অপারেশন সমূহ স্থগিত থাকবে। জরুরি রোগীদের ভর্তি করা হবে, তবে রুটিন ভর্তি বন্ধ থাকবে। ইতিমধ্যে ভর্তিকৃত রোগীদের মধ্যে যারা জরুরি নন (দীর্ঘ মেয়াদী রোগে আক্রান্ত) তাদের আপাতত প্রয়োজনীয় চিকিৎসা, ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে চিকিৎসা গ্রহণের জন্য ছাড়পত্র দেয়া হবে। সকল স্বাস্থ্য কর্মকর্তা, নার্সিং কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের ডিউটিকালীন সময়ে মাস্ক পরিধান করা অত্যাবশ্যক।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা