স্বাস্থ্য

মডার্নার টিকা পাঠানোর প্রক্রিয়া শুরু

কূটনৈতিক প্রতিবেদক: মডার্নার তৈরি ২৫ লাখ করোনাভাইরাসের টিকা বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুন) এ প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

তিনি বলেন, মডার্নার ২৫ লাখ করোনার টিকা বাংলাদেশে পাঠানো হচ্ছে।

এএফপি জানিয়েছে, জরুরি প্রয়োজনের প্রেক্ষাপটে চলতি সপ্তাহেই মডার্নার টিকার এই চালান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এক রিপোর্টে জানিয়েছে, দেশে মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার রাতে এ অনুমোদন দেওয়া হয়েছে। মডার্নার ২৫ লাখ ডোজ টিকা জুলাইয়ের শুরুর দিকে দেশে আসবে বলে এর আগে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে শনিবার ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্না টিকা উপহার হিসেবে পাচ্ছে। বৈশ্বিক টিকা সরবরাহ কর্মসূচি কোভ্যাক্সের আওতায় এই টিকা বাংলাদেশকে দেওয়া হবে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা