স্বাস্থ্য

ঢাকায় পাঠাতে প্রস্তুত সিনোফার্মার ২০ লাখ টিকা 

কূটনৈতিক প্রতিবেদক: চীন থেকে কেনা সিনোফার্মার ২০ লাখ টিকা বাংলাদেশে পাঠাতে প্রস্তুত রাখা হয়েছে। বুধবার (৩০ জুন) বাংলাদেশে চীনা দূতাবাসের মিনিস্টার কন্স্যুলার এবং ডেপুটি মিশন প্রধান হুয়ালং ওয়াং সোশাল মাধ্যমে এক স্ট্যাটাসে এ কথা জানান।

আগামী সপ্তাহে ঢাকায় পাঠানোর জন্য চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এসব টিকার প্রথম চালান বেইজিংয়ে সরবরাহের জন্য প্রস্তুত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে কেনা টিকা আনার জন্য বেইজিং যাবে বিমান। আগামী সপ্তাহেই চীন থেকে টিকা ঢাকায় আসবে। এ নিয়ে আলোচনা চলছে।

চীনা ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান আজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে সিনোফার্ম থেকে টিকার প্রথম চালান ঢাকায় আনার জন্য বেইজিংয়ে সরবরাহের প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন।

হুয়ালং ইয়ান ফেসবুক পোস্টে লেখেন, চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশের বাণিজ্যিকভাবে ক্রয়ের প্রথম চালানের ২ মিলিয়ন (২০ লাখ) টিকা বেইজিংয়ে সরবরাহের জন্য প্রস্তুত। করোনা মহামারির চলমান দ্বিতীয় ঢেউয়ে চীন বাংলাদেশি বন্ধুদের পাশে দাঁড়িয়েছে।

চীনের টিকা ঢাকায় কবে আসবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, চীনের টিকা খুব দ্রুতই নিয়ে আসা হবে। খুব সহসাই অন্যান্য টিকাও আসা শুরু করবে। টিকা নিয়ে কোনো সমস্যা থাকবে না।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ৬ লাখ টিকা উপহার হিসেবে পাঠায় চীন। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। আর এই প্রথম চীন থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশের ক্রয়ের টিকা আসতে যাচ্ছে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা