স্বাস্থ্য

চুয়াডাঙ্গায় ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।

তিনি বলেন, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন -চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের আকবর আলী (৪৪), একই উপজেলার মাদরাসা পাড়ার ফাতেমা খাতুন (৫৫), আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের ফকির মোহাম্মদ (৮০) ও জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের রিজিয়া খাতুন (৭০) ।

অন্যদিকে সর্দি-কাশি ও জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে মারা যান। আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী গ্রামের হায়দার আলী (৭২), একই উপজেলার প্রাগপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন (৬৭), আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের আরজেত আলী (৬৫), পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের নাসরিন নাহার (৪০), জীবননগর পৌর এলাকার বিউটি খাতুন (৩৯), একই এলাকার দৌলাতদিয়াড় পাড়ার টিটু (৪০) ও দামুড়হুদা দশমী পাড়ার মনির হোসেন (৪০)

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার নতুন করে ৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৩৮ জন, দামুড়হুদায় ১৩ জন, আলমডাঙ্গায় ১৩ জন ও জীবননগরে ৩৫ জন আক্রান্ত হয়েছেন।

জেলায় এখন পর্যন্ত তিন হাজার ২৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ১৭৩ জন। অন্যদিকে মারা গেছেন ১০০ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা