স্বাস্থ্য

ঢামেকে করোনা ইউনিটে আইসিইউ সংকট কাটেনি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) করোনার রোগীর চাপ বাড়লেও অনেক সিট ফাঁকাই আছে। তবে এখনো আইসিইউ সংকট কাটেনি বলে জানিয়েছেন পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক।

রোববার (২৭,জুন) বিকালে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ঢামেকে কোভিট-১৯ সম্পর্কে পরিস্থিতি নিয়ে ‘বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স এসোসিয়েশন’ এর সাথে মত বিনিময়সভায় তিনি এসব কথা জানান।

ঢামেকের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, বর্তমানে রোগীর কিছুটা চাপ বাড়লেও অনেক সিটই ফাঁকা। তবে আইসিইউ সংকট কাটেনি। কয়েক মাস আগের তুলনায় এখন কিছুটা রোগীর চাপ বেড়েছে। করোনা সাসপেক্ট ও করোনা পজিটিভ রোগীর জন্য আইসিইউ, এইচডিইউসহ এ হাসপাতালটিতে বেড রয়েছে প্রায় আটশত।

শনিবার (২৬ জুন) দুপুর পর্যন্ত হাসপাতালটিতে করোনা সন্দেহ ও করোনা পজিটিভ রোগী ৪৩৯ জন ভর্তি রয়েছে। বাকি সব বেডেই ফাঁকা রয়েছে। তবে আইসিইউ বেড ক্রাইসিস রয়েছে। এজন্য আমাদের হাই-ফ্লো'র ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত, যা দিয়ে রোগীদের শ্বাসকষ্ট থেকে লাগোব পাবে। এছাড়াও প্রতিটি বেডের পাশে রয়েছে সেন্ট্রাল অক্সিজেন।

তিনি বলেন ভ্যান্টিলেশনসহ আইসিইউ'র বিষয়টি ভিন্ন। অক্সিজেন সার্পোট দিয়ে যখন কাভার হয় না, সেক্ষেত্রে তাদেরকে আইসিইউতে রাখা হয়। সেখানে রোগীর ইনপ্রুভ হলে তাদের কে এইচডিইউ বা নরমাল ওর্য়াডের স্থানান্তর করা হয়। সে ক্ষেত্রে ঐ সিটে আরেকজন কে স্থানান্তর করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিকরা হাসপাতালের বিভিন্ন অনিয়ম, রোগীদের নানা সমস্যার কথা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স এসোসিয়েশন এর সদস্য বিভিন্ন দৈনিক পত্রিকা, টিভি চ্যানেল ও অনলাইন প্রোটালের সাংবাদিকবৃন্দ।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা