স্বাস্থ্য

চট্টগ্রামে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট হয়েছে ৬৭৪ জনের। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১৬ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৭ হাজার ৩৭০ জন।

শনিবার (২৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি জানান, শুক্রবার (২৫ জুন) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষায় ২১৬ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৩৯ ও উপজেলার ৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৬ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের ছয়জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা