স্বাস্থ্য

‘পার্বত্য এলাকায় ম্যালেরিয়া প্রকোপ বেড়েছে’

নিজস্ব সংবাদদাতা : স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেছেন, দেশে সম্প্রতি ম্যালেরিয়া রোগের প্রকোপ বেড়েছে। বিশেষ করে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে এ রোগের প্রকোপ বেশি দেখা দিয়েছে। শুধু বান্দরবানেই গত মাসে ২৬০ জন রোগী শনাক্ত হয়েছেন।

সোমবার (২৭ জুন) করোনা পরিস্থিতি সম্পর্কে ভার্চুয়াল জুম কনফারেন্সে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সারাদেশে ৫৬৫ জন রোগী শনাক্ত হয়। এর ৭৫ শতাংশই বান্দরবান জেলার। বান্দরবানকে ‘ম্যালেরিয়া প্যানডেমিক জোন’ আখ্যা দিয়ে সেখানে ভ্রমণকারীদের অধিকতর সর্তকতা অবলম্বনের পরামর্শ দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গত মে মাসে সারাদেশে ম্যালেরিয়া রোগে মোট ৩২৩ জন আক্রান্ত হন। তাদের মধ্যে বান্দরবানে ২৬০ জন, রাঙ্গামাটিতে ৪১, খাগড়াছড়িতে পাঁচ, চট্টগ্রামে তিন এবং কক্সবাজারে ১৪ জন।

গত দুই বছরের তুলনায় চলতি বছর এখন পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা কম হলেও গত বছরের মের তুলনায় তা চলতি বছরের মে মাসে ১১ শতাংশ বেড়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা