স্বাস্থ্য

খুলনার তিন হাসপাতালে ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঁচজন, খুলনা জেনারেল হাসপাতালে তিনজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বাগেরহাটের রামপালের লাবলী আক্তার (৪২), খুলনা সদরের মনি খন্দকার (৪০), বাগেরহাট সদরের ফারুখ আহমেদ (৭০) ও যশোরের কেশবপুরের মশিউর রহমান (৬৫) মারা যান। একই হাসপাতালে উপসর্গে মৃত্যুবরণ করেছেন।

৩০ শয্যার হাসপাতালটিতে সকাল পর্যন্ত ১৮৩ জন চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে রেড জোনে একশ’ জন, ইয়োলো জোনে ৩৫ জন, আর আইসিইউতে রয়েছেন ২০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৫৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নগরীর খালিশপুরের চান মিয়া (৬৯), পাইকগাছার আব্দুল কালাম (৪৬) ও নগরীর হাজী মহসিন রোডের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক খোকা (৭৪) মারা যান।

এ ছাড়া এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন। এদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৩৬ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা