স্বাস্থ্য

‌‘ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে ভয়ের কিছু নেই, প্রয়োজন সাবধানতা'

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামরির মধ্যে নতুন আতঙ্ক ‘ব্লাক ফাঙ্গাস’ বাংলাদেশে শনাক্ত হলেও তা নিয়ে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে সাবধান হয়ে চলার পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলে করোনা প্রতিরোধে চীনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ কর্মসূচির উদ্বোধনের সময় জাহিদ মালেক এ কথা বলেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে সুস্থ হয়ে ওঠা কোভিড-১৯ রোগীদের মধ্যে ‘কালো ছত্রাকের’সংক্রমণ দেখা দিচ্ছে। বিরল এ সংক্রমণে মৃত্যু হার ৫০ শতাংশের মতো। অনেক সময় আক্রান্তের প্রাণরক্ষায় অস্ত্রোপচারের মাধ্যমে চোখ বা চোয়ালের হাড় অপসারণ করতে হয়।

কয়েক মাসে ভারতে প্রায় নয় হাজারের মতো মানুষের শরীরে ব্লাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের একটি বড় অংশের দেহে ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে কোভিড থেকে সেরে ওঠার ১২ থেকে ১৮ দিনের মধ্যে।

ভারতে রোগটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সতর্ক বার্তা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এমন উদ্বেগের মধ্যে বাংলাদেশেও দুইজনের শরীরে রোগটি শনাক্তের কথা জানানো হয়।

গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। পরে গত ২৩ মে ৬০ বছর বয়সী আরেকজনের দেহে রোগটি শনাক্ত হয়। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়।

মঙ্গলবার বাংলাদেশেও ব্লাক ফাঙ্গাসের সংক্রমণ পাওয়ার তথ্যটি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ছত্রাকটি নিয়ে ভয়ের কিছু নেই বলে জানান। ফাঙ্গাসবিরোধী ওষুধ তৈরির জন্য নির্দেশনা দেয়া হয়েছে জানান মন্ত্রী।

এ সময় ভারত থেকে নতুন করে করোনার টিকা আসছে না বলেও জানান জাহিদ মালেক।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা