স্বাস্থ্য

বন্ধ্যাত্বের সমস্যা আছে দেশে ১০ শতাংশ দম্পতির 

নিজস্ব প্রতিনিধি: দেশে ১০ শতাংশ দম্পতির বন্ধ্যাত্বের কোনো না কোনো সমস্যা রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

রোববার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের অবস অ্যান্ড গাইনি বিভাগ আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ তথ্য জানান। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যা ও সমাধানের চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা, উত্তরণের উপায় খুঁজে বের করাসহ সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বিশ্বের ১৬৮ মিলিয়ন দম্পতি ইনফার্টিলিটির সমস্যায় ভুগছেন। এছাড়াও দেশে ১০ শতাংশ দম্পতির বন্ধ্যাত্বের কোনো না কোনো সমস্যা রয়েছে। যা বৈবাহিক জীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে নানা সমস্যা তৈরি করছে।

তাই রোগীদের বন্ধ্যাত্বের সঠিক কারণ চিহ্নিত করার সাথে সাথে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এ সমস্যা দূর করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বন্ধ্যাত্বের সমস্যা দূরীকরণে গবেষণা ও বিশ্বব্যাপী পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। এক্ষেত্রে সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে নিঃসন্তান দম্পতিদের হাহাকার দূর করতে হবে।

উপাচার্য বলেন, বিশ্বের ১৬৮ মিলিয়ন দম্পতি ইনফার্টিলিটির সমস্যায় ভুগছেন। দেখা যায়, প্রতি ১০ ভাগ দম্পতির এক ভাগের বন্ধ্যাত্বের কোনো না কোনো সমস্যা রয়েছে। যা বৈবাহিক জীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে নানা সমস্যা তৈরি করছে।

তাই রোগীদের বন্ধ্যাত্বের সঠিক কারণ চিহ্নিত করার সাথে সাথে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবস এন্ড গাইনি বিভাগ, রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগ যাতে বন্ধ্যাত্বের সমস্যা দূরীকরণে বিরাট অবদান রাখতে পারে সেক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।

বৈজ্ঞানিক সেমিনারে বিএসএমএমইউ-এর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, অবস গাইনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তৃপ্তি রাণী দাস, যুক্তরাজ্যের লন্ডনের হোমারটন ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অনিল গুডি প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আজ (রোববার) তার কার্যালয়ে প্রশাসনিক মিটিং এবং উপ-উপাচার্য শিক্ষা অফিসে শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ এক সভায় অংশ নেন। এছাড়াও তিনি ক্যাম্পাসে রাউন্ড দেন এবং কমিউনিটি অফথালমোলজি বিভাগে ল্যাকরিমাল গ্ল্যান্ড টিউমার বিষয়ে মূল্যবান লেকচার প্রদান করেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা